Header Ads Widget

আপনার টাকার প্রয়োজন? এই ৫ টি অ্যাপ থেকে কয়েক মিনিটেই লোন নিতে পারবেন! রইলো বিস্তারিত

 

Instant Loan App: আপনার টাকার প্রয়োজন? এই ৫ টি অ্যাপ থেকে কয়েক মিনিটেই লোন নিতে পারবেন! রইলো বিস্তারিত






Instant Loan App: আমাদের জীবনে এমন একাধিক সময়ের আগমন হয় যখন আমাদের হঠাৎ একসঙ্গে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। আর এই টাকার প্রয়োজন মেটাতে গিয়ে খুব সহজে কোন জায়গা থেকে লোনও পাওয়া যায় না। আবার পাওয়া গেলে অনেক বেশি সুদের হারে তার নিতে হয়। এই অবস্থায় আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়ে একটি সঠিক পথ জানাবো। আর সেটি হল মোবাইলে এমন কয়েকটি অ্যাপ রয়েছে যেখান থেকে আপনি খুব দ্রুত লোনের (Instant Loan) সুবিধা পাবেন।

এই অ্যাপ গুলি হল নিম্নরূপ-

১) পেটিএম ( Paytm)

২) বাজাজ মার্কেটস (Bajaj Markets)

৩) নাভি (Navi)

৪) ক্রেডিটবি (KreditBee)

৫) ফাইব (Fibe)

বর্তমান যুগ এখন এতটাই এগিয়েছে যে এখন সবকিছুই ফোনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। টাকা লেনদেন এখন ফোনেই হচ্ছে। ফোনে টাকা কয়েকটি অ্যাপ এর মাধ্যমে এখন ঋণের সুবিধা পাওয়া যাবে। আজকে আমরা এই প্রতিবেদনে অ্যাপের মাধ্যমে কিভাবে ঋণ পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।


১) পেটিএম (Paytm)

Paytm সবথেকে বেশি বিখ্যাত ওয়ালেট পেমেন্ট করার জন্য। তবে অনেকেই হয়তো জানেন না এই অ্যাপ থেকে বর্তমানে ঋণের সুবিধা পাওয়া যাচ্ছে। একজন ব্যক্তির এই অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত Instant Loan পেতে পারেন। এতে সুদের হার কত নেওয়া হবে তা লোনের জন্য আবেদন করার সময় দেখানো হয়। এই অ্যাপের রেটিং ৪.৫/৫। বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন+ মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন।

২) বাজাজ মার্কেটস (Bajaj Markets)

বাজাজ মার্কেটস অধিকাংশ মানুষের কাছে সুপরিচিত। এটি হলো একটি নামকরা ঋণ প্রদানকারী সংস্থা। এই অ্যাপ থেকে Instant Loan এর জন্য আবেদন করা যাবে। এই অ্যাপ থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাক্তিগত ঋণ (Personal Loan) পাওয়া যেতে পারে। লোন পরিশোধ করার সময় নির্ধারিত থাকে এক থেকে ছয় বছর পর্যন্ত। বাজাজ মার্কেটস এর প্রসেসিং ফি হলো ০.৫ থেকে ২.৫ শতাংশ। এটি লোনের পরিমাণের উপর নির্ভর করে। সুদের হার হল ৯.৯৯ শতাংশের বেশি। অ্যাপ রেটিং: ৪.১/৫। বর্তমানে প্রায় ১০ মিলিয়ন+ মানুষ এই আপনি নিজেদের ফোনে ডাউনলোড করেছেন।


৩) নাভি (Navi)

কোন ব্যক্তির সিবিল স্কোর এবং স্থিতিশীল মাসিক আয় এর উপর ভিত্তি করে নাভি অ্যাপ সে ব্যক্তিকে Instant Loan প্রদান করে থাকে। এই অ্যাপ থেকে একজন আবেদনকারী সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবে। যা পরিশোধ করা যাবে ৭২ মাস পর্যন্ত। এর সুদের হার ৯ শতাংশ থেকে শুরু। অ্যাপ রেটিং ৪.৩/৫। বর্তমানে প্রায় ১০ মিলিয়ন+ মানুষ আপনি নিজের ফোনে ডাউনলোড করে রেখেছেন।

৪) ক্রেডিটবি (KreditBee)

ক্রেডিটবি KreditBee হলো এমন একটি অ্যাপ যেখানে খুব সহজেই মাত্র ১০ মিনিট সময়ের লোন পাওয়া যাবে। যাদের মাসিক বেতন ১০ হাজার টাকা তারা ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত Instant Loan পেতে পারেন। লোন পরিশোধ করার জন্য ৩ মাস থেক ২৩ মাসের সময় থাকে। সুদের হার থাকে ০ থেক ২৯.৯৫ শতাংশ। এই অ্যাপের রেটিং হল ৪.৫/৫। বর্তমানে প্রায় ৫০ মিলিয়ন+ মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন।


৫) ফাইব (Fibe)

Fibe এর পূর্ব নাম EarlySalary। এই অ্যাপের মাধ্যমে বেতনভোগী কর্মীদের অনলাইনের মাধ্যমে ঋণ প্রদান করা হয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত Instant Loan পেতে পারেন। এর সুদের হার প্রতি মাসে ২.৫ শতাংশ। অ্যাপ রেটিং ৪.৪/৫। বর্তমানে প্রায় ১০ মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের এই প্রতিবেদন কখনোই ঋণ নেওয়ার পরামর্শ দেয় না বরং কোন একটি বিষয়ে সুনির্দিষ্ট বার্তা প্রদান করে। তাই কোন সংস্থা বা অ্যাপ থেকে লোন নেওয়ার আগে সেই বিষয়ে বিস্তারিত জেনে বিশেষজ্ঞদের মতানুযায়ী তবেই লোনের জন্য আবেদন করুন।